,

খালি চোখেই আকাশে দেখা যাচ্ছে বৃহস্পতি আর শনি

news-image

নিউজ ডেস্ক : সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এখন অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। মেঘমুক্ত আকাশে সন্ধ্যার পর খালি চোখেই দেখা যাচ্ছে বৃহস্পতিকে। পাশাপাশি আকাশে উজ্জ্বল হয়ে ওঠেছে শনিগ্রহ। আগস্টের শেষ সপ্তাহ জুড়ে বৃহস্পতি আর শনি গ্রহকে দেখা যাবে খালি চোখেই।

নাসা জানিয়েছে, ২২ আগস্টের পর থেকে আকাশে চাঁদের বাঁ দিকে একটু উপরে দেখা যাচ্ছে উজ্জ্বল লালচে একটি বড় তারা। ওটাই বৃহস্পতি গ্রহ। সব তারার চেয়ে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম। আর খানিকটা নীলাভ শনিকে দেখা যাচ্ছে বৃহস্পতির উপরে একটু ডান পাশে। গ্রহ দুটি দেখতে টেলিস্কোপের প্রয়োজন নেই। খালি চোখেই রাতের আকাশেই গ্রহ দুটি দেখা যাচ্ছে।

জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যকে প্রদক্ষিণের কক্ষপথে গত ২১ আগস্ট থেকে গ্রহরাজ বৃহস্পতির অবস্থন পৃথিবীর বিপরীত দিকে; অর্থাৎ পৃথিবীর যে দিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো পাশে। আবার একই সময় সৌরজগতের রহস্যময় গ্রহ শনিও অবস্থান করছে কাছাকাছি। এতে পৃথিবীর সর্বত্রই রাতের আকাশে বৃহস্পতি ও শনি দু’টি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য