,

করোনায় আরও ১০২ জনের মৃত্যু

news-image

বিশেষ সংবাদদাতা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৭২৯ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে শনাক্ত বেড়ে হয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫২ ও নারী ৫০ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৭৫ জন, বেসরকারি হাসপাতালে ২৬ জন এবং বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুহার ১ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া করোনায় মৃত ১০২ জনের মধ্যে বিভাগওয়ারি রয়েছেন, ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম ২৪ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ৮ জন, বরিশালে ৬ জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭৮৯টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ১৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৪ হাজার ১১১টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৭ লাখ ৮৮ হাজার ৭৬৫টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ হাজার ৩১৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন হলো।

দেশে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৮৭ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য