,

তালের বড়ার সহজ রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : তাল এখন বাজারে সহজলভ্য। তাল দিয়ে বিভিন্ন মিষ্টিজাতীয় পদ তৈরি করা যায়। এর মধ্যে সবচেয়ে বেশি মুখরোচক ও জনপ্রিয় এক পদ হলো তালের পিঠা বা বড়া।

গ্রাম থেকে শুরু করে শহরেও তালের বড়ার চাহিদা আজও কমেনি। তবে অনেকেই ঘরে এই পিঠা তৈরি করতে ভয় পান, যদি ভালো না হয় এই ভেবে! কারণ পিঠা তৈরি করা তো আর অতটাও সহজ নয়!

তবে খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন তালের বড়া। জেনে নিন তালের বড়া তৈরির সবচেয়ে সহজ রেসিপি-

উপকরণ

১. খেজুর গুড় আধা কাপ
২. চালের গুঁড়া ১ টেবিল
৩. ময়দা আধা কাপ
৪. তালের রস এক কাপ
৫. নারকেল কোড়ানো আধা কাপ
৬. গুঁড়া দুধ আধা কাপ
৭. লবণ স্বাদমতো
৮. তেল পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে খেজুর গুড়, চালের গুঁড়া, নারকেল কোড়ানো, ময়দা, লবণ, গুঁড়া দুধ ও তালের রস একসঙ্গে মিশিয়ে নিন।

সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে বেটার তৈরি করে নিতে হবে। যেন দলা পাকিয়ে না থাকে। একেবারে মসৃণ করে বেটার তৈরি করুন।

মনে রাখবেন, বেটার তৈরির উপরই নির্ভর করে বড়াগুলো কেমন হবে। এজন্য খেয়াল রাখুন, বেটার যেন বেশি পাতলা বা ঘন না হয়।

এবার ফ্রাইপ্যানে পর্যাপ্ত তেল গরম করে নিন। বেটার হাতে নিয়ে বড়ার আকারে গরম তেলে ছেড়ে দিন। হালকা আঁচে বড়াগুলো ভাজতে হবে।

বড়াগুলো এপিঠ-ওপিঠ উলটে ভেজে নিন গাঢ় বাদামি করে। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার তালের বড়া।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়