,

ফ্রান্স প্রবাসী আরও এক ফুটবলার আছেন জেমির দলে

news-image

বিশেষ সংবাদদাতা : একজন নয়, একসঙ্গে দুই প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন প্রধান কোচ জেমি ডে। কানাডা প্রবাসী রাহবার খানের জাতীয় দলে ডাক পাওয়ার খবর এখন ফুটবল অঙ্গনে হটকেক। নতুন নাম ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলাম। তাকেও সরাসরি কিরগিজস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলেছে বাফুফে।

সেপ্টেম্বরে কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্য দেশটি ফিলিস্তিন। এর বাইরে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে জেমির শিষ্যরা।

তিনজাতি টুর্নামেন্ট ও ফ্রেন্ডলি ম্যাচ দেখে নতুন দুই প্রবাসী ফুটবলারকে সাফ চ্যাম্পিয়নশিপ দলে রাখার সিদ্ধান্ত নেবেন ইংলিশ কোচ জেমি ডে। অক্টোবরে মালদ্বীপে হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ।

রাহবাব ও তাহমিদ হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ও চতুর্থ প্রবাসী ফুটবলার। এর আগে ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও এবছর জুনে বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ