,

সরকারি চাকরিতে নতুন যোগ দিলেও পাওয়া যাবে পূর্ণ উৎসব ভাতা

news-image

নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে ‘অফিস স্মারক’ আকারে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি, আধা সরকারি, রাষ্ট্রীয় মালিকানাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নবনিযুক্ত কর্মচারীদের জন্য নির্দেশনাটি জারি করা হয়েছে।

স্মারকে বলা হয়েছে, একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার আগের মাসে যত তারিখেই যোগদান করুন না কেন, যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন।

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে আজই নির্দেশনাটির কপি পাঠানো হয়েছে।

এর আগে একজন কর্মচারী যে তারিখে সরকারি চাকরিতে যোগ দিতেন তার পরবর্তীতে কোনো উৎসব এলে ওই নবনিযুক্ত সরকারি কর্মচারী তখন সেই দিন অনুযায়ী উৎসব ভাতা পেতেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য