,

বিএনপির আমলে শিক্ষা-নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল’

news-image

‘নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় থাকাকালে এ দেশের শিক্ষা ও নির্বাচনী ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, বিএনপি সরকারের শাসনামলে শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থাসহ সবকিছুকে ধ্বংস করা হয়েছিল। স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্র তৈরি করেছিল। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছি।

সোমবার (২৩ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত ভার্চুয়াল এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী প্রজন্মকে ইতিহাসের একটা অন্ধকারের মধ্যে রেখে বড় করা হয়েছে। যে কারণে তারা বাংলাদেশের সত্যিকারের ইতিহাস ৯৬ সালের আগে জানতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা বুঝতে চাইলে আওয়ামী লীগের জন্মকালীন ইশতেহার ও ’৭০ সালের নির্বাচনী ইশতিহার পড়তে হবে। স্বাধীন দেশে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও জাতীয়করণ এবং কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও প্রকাশনা বাড়াতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য