,

৫৮ দিনের মধ্যে দেশে সর্বনিম্ন মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় কোভিডে ১৩৯ জনের মৃত্যু এবং ৪ হাজার ৮০৪ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ১০ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। এর আগে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল গত ৫ আগস্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭৩৩টি সক্রিয় ল্যাবে ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা করলে ৫ হাজার ৭১৭ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।

যেখানে গতকাল ৭৩২টি সক্রিয় ল্যাবে ৩১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করলে ৪ হাজার ৮০৪ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৬ শতাংশ।

এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৪০ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯, রাজশাহীতে ১০, খুলনায় ১১, বরিশালে ১, সিলেটে ১৩, রংপুরে ৯ ও ময়মনসিংহে ৪ জনের মৃত্যু হয়েছে।

এক দিনে করোনায় মৃত ১১৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন, বাসায় ৩ জন কোভিড রোগী।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৫৩ আর নারী ৬৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১–১০০ বছর বয়সী ৩ জন, ৮১–৯০ বছর বয়সী ৯ জন, ৭১–৮০ বছর বয়সী ২১ জন, ৬১–৭০ বছর বয়সী ৪১ জন, ৫১–৬০ বছর বয়সী ২৬ জন, ৪১–৫০ বছর বয়সী ৬ জন, ৩১–৪০ জন বছর বয়সী ৯ জন, ২১-৩০ বছর বয়সী ১ জন, এবং ১১-২০ বছর বয়সী ১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৮ হাজার ৯৮২ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। আর মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৯৯ জন করোনা রোগীর।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য