,

গণটিকা নয়, নিবন্ধন করেই নিতে হবে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আপাতত আর গণটিকা কর্মসূচি হচ্ছে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিবন্ধন করেই টিকা নিতে হবে আগ্রহীদের।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে সাড়ে ১০ কোটি টিকা পাওয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, এসব টিকা হাতে আসলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ সাত থেকে আট কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।

দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন মানুষ।

এদিকে রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ১০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য