রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুর চিকিৎসায় সারাদেশে ৬ ডেডিকেটেড হাসপাতাল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারাদেশে দ্রুততম সময়ে সঠিক চিকিৎসাপ্রাপ্তির লক্ষ্যে ছয়টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের নাম ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সোমবার হাসপাতালগুলোর নাম ঘোষণা করে।

হাসপাতালগুলো হলো-

১. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল

২. শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল

৩. রেলওয়ে জেনারেল হাসপাতাল

৪. আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল

৫. লালকুঠি হাসপাতাল

৬. কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২৯১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৫৯ জন ঢাকার এবং ৩২ জন ঢাকার বাইরের।

চলতি মাসে ৫৩৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ বছর মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৮০৪১ জন। মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে ৪৭৮ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই জুলাই ও আগস্ট মাসে মারা গেছেন।

গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন।

তবে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ১২১৮ জন চিকিৎসা নিচ্ছেন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৮৭ জন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু