,

আড্ডা জমাতে মজার ফিশ কাটলেট

news-image

আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের প্রিয় খাদ্যের মধ্যে একটি। এছাড়া মাছে রয়েছে নানা পুষ্টিগুণ। তাই মাছের স্বাদ একটু ভিন্নভাবে পেতে ঘরে বসেই বানিয়ে ফেলুন ফিশ কাটলেট। এটি খেতে যেমন মজা, তেমনই স্বাস্থ্যকর। আপনি চাইলেই ঘরে বসে কম উপকরণে এবং কম সময়ে বানাতে পারবেন এটি। জেনে নিন ফিশ কাটলেট বানানোর উপকরণ ও পদ্ধতি সম্পর্কে।

প্রয়োজনীয় উপকরণ-

১. মাছের পেটি ৮ পিস ।

২. দুটি সেদ্ধ আলু।

৩. লেবুর রস ২ চা চামচ।

৪. দেড় টেবিল চা চামচ সয়াসস।

৫. কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ।

৬. ১ চা চামচ গোল মরিচের গুড়ো।

৭. লবণ স্বাদমতো।

৮. টমেটো কেচাপ ৩ চা চামচ।

৯. ডিম ১টি।

১০. তেল পরিমাণ মত।

১১. চাট মশলা ১ চা চামচ।

১২. সামান্য ধনেপাতা।
প্রস্তুত পদ্ধতি-

প্রথমে যেটা করবেন, চুলোর ওপর একটি প্যান বসিয়ে তাতে অল্প পানি আর সামান্য লবণ দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিন। মাছ সেদ্ধ হয়ে গেলে কাটা ও তেল অংশ বাদ দিয়ে মেখে নিন ভালো করে। তারপর আলাদা একটি পাত্রে আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মশলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ডিম ফাটিয়ে তাতে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে মিশ্রণটি ঢেলে দিন। অবশ্যই সব উপকরণগুলো একসাথে ভাল করে মেখে নিতে হবে। তারপর মাছের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে শুকনো কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। এবার একটি প্যানে তেল গরম করে তার মধ্যে কাটলেটটি দিয়ে আপনি ডিপফ্রাই করতে পারেন। এটি অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। কাটলেটটি দেয়ার পর একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন অন্যপাশ। মাছ আগেই যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়েছে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। গোল্ডেন কালার হয়ে আসলেই তেল থেকে নামিয়ে নিন। এইবার আপনার পছন্দের সস দিয়ে একটি সুন্দর পাত্রে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়