বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিন্ন স্বাদে গাজরের পায়েস

news-image

অনলাইন ডেস্ক : গাজরের যে কোনো পদ কমবেশি সবাই পছন্দ করেন। সেইসঙ্গে গাজরে রয়েছে নানা পুষ্টিগুণ। প্রতি ১০০ গ্রাম গাজরে থাকে ৫৭ কিলোক্যালোরি খাদ্যশক্তি। এছাড়া এতে রয়েছে প্রোটিন ১২ গ্রাম, স্নেহ ০.২ গ্রাম, কার্বোহাইড্রেট ১২৭ গ্রাম, খনিজ ০.৯ গ্রাম, ক্যারোটিন ১০,৫২০ মাইক্রো গ্রাম, ভিটামিন বি-২ ০.০৫ মি. গ্রাম, ভিটামিন সি ২.২ মি.গ্রাম, লৌহ ২.২ মি.গ্রামে এবং ক্যালসিয়াম ২৭ মি.গ্রাম।

গাজরের এক জনপ্রিয় সুস্বাদু ডেজার্ট হলো গাজরের পায়েস। পুষ্টি ও স্বাদে ভরপুর এই পায়েস। আপনি চাইলেই কম উপকরণে, মাত্র কয়েক মিনিটেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. পোলাও এর চাল দের কাপ

২. দুধ দুই লিটার

৩. কনডেন্স মিল্ক ৩ টেবিল চামচ

৪. চিনি স্বাদমতো

৫. গাজর কোড়ানো মাঝারি আকৃতির ৩টি

৬. তেজপাতা ২ টি

৭. সাদা এলাচ ৩ টি

৮. দারুচিনি ছোট ৩ টুকরো

৯. পেস্তা ও কাঠ বাদাম কুচি
প্রস্তুত প্রণালী-

প্রথমেই দুধ ঘন করে জ্বালিয়ে নিতে হবে। এই দুধের মধ্যে তেজপাতা, এলাচ ও দারুচিনি মিশিয়ে নিন। দুধ যখন ফুটে উঠবে এর মধ্যে চাল দিয়ে ঘন ঘন নাড়তে হবে মাঝারি আঁচে। চাল যখন ফুটতে শুরু করবে তখন কোড়ানো গাজর দিয়ে দিন। এ সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চাল পুরোপুরি ফুটে ঘন হয়ে এলে কনডেন্স মিল্ক ও চিনি মিশিয়ে দিন। এরপর চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে বাদাম কুচি দিয়ে অল্প আঁচে দু থেকে তিন মিনিট নেড়ে নামিয়ে নিন। তারপর একটি বলে রেখে উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা