,

ইউএনও’র বাসায় হামলা : আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর ইউএনও’র বাসায় হামলা, ভাঙচুর ও পুলিশ-আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য বাদী হয়ে কোতোয়ালি মডেল থানা দুটি মামলা দায়ের করেছেন। মামলায় নামধারী ৪০ জন এবং অজ্ঞাতনামা কয়েকশ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় সরকারি কাজে বাধা দান, পুলিশ সদস্যদের ওপর হামলা, সড়কে যানবাহন চলাচলে বাধাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।

জানা যায়, মামলায় যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা সবাই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার রাতে বরিশাল সদর উপজেলা ইউএনও’র বাসভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এসময় আনসার ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালান। সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য