রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লাউপাতায় ইলিশ পাতুরি

news-image

নিউজ ডেস্ক : ইলিশ মাছ খেতে কে না পছন্দ করেন! ইলিশ মাছের সব ধরনের পদই হয় সুস্বাদু। এই মাছ স্বাদে ও ঘ্রানে অন্যান্য মাছের চেয়ে আলাদা। ইলিশ দিয়ে নানান পদ তৈরি করা হয় এবং সেসব পদ সবাই-ই কমবেশি খেয়ে থাকবেন। বিশেষ করে ইলিশ মাছের পাতুরি খেতে সবাই পছন্দ করেন।এটি পাতায় মুড়ে তৈরি করা হয়। আপনি লাউপাতায় মুড়ে এটি তৈরি করে নিতে পারেন ।

চলুন জেনে নেই লাউপাতায় তৈরি মজাদার ইলিশ পাতুরির রেসিপিটি-

প্রয়োজনীয় উপকরণ-

১. ইলিশ মাছ ৮ পিস

২. লাউয়ের পাতা ৮ টি

৩. লবণ স্বাদমতো

৪. হলুদ গুঁড়ো ১/২ চা চামচ

৫. লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ

৬. কালো সরিষা ৩ টেবিল চামচ

৭. হলুদ সরিষা ৩ টেবিল চামচ

৮. নারকেল কোড়া ৩ টেবিল চামচ

৯. টকদই ৩ টেবিল চামচ

১০. পোস্ত ১/২ চা চামচ

১১. সরিষা তেল ৬ টেবিল চামচ

১২. কাঁচা মরিচ ৮ টি
প্রস্তুত পদ্ধতি-

ইলিশ মাছের টুকরোগুলো হলুদ, মরিচ ও লবনের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখুন ১০ মিনিট। এরপর কালো সরিষা, হলুদ সরিষা, পোস্ত, নারকেল কোড়া ও কাঁচা মরিচ ব্লেন্ড করে নিন।তৈরি করা এই পেস্টের মধ্যে পরিমাণমতো লবণ, হলুদ, ২ চামচ সরিষা তেল দিয়ে মাখাতে হবে। এই পেস্টের মধ্যে ফেটিয়ে রাখা টকদই মিশিয়ে হবে। এরপর ইলিশ মাছের টুকরোগুলো এই পেস্টের মধ্যে ৫ মিনিট রেখে দিন।

তারপর একটি লাউ পাতার উপর মসলা মাখানো একটি মাছের টুকরো রাখতে হবে। এর উপরে ১ চামচ সরিষা তেল ও ১টি কাঁচা মরিচ দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এরপর লাউ পাতা ভাজ করে সুতো দিয়ে পেচিয়ে নিতে হবে। এভাবে সবগুলো মাছের টুকরো রেডি করে নিন।

এবার একটি প্যানে ২ টেবিল চামচ সরিষা তেল গরম হলে পাতায় মোড়ানো মাছগুলো দিয়ে দিবেন।

অন্তত ৫ মিনিট পর মাছগুলো উলটে দিন। এ সময় চুলার আঁচ হালকা থাকবে। না হলে পুড়ে যেতে পারে লাউপাতাগুলো। ১০ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এরপর নামিয়ে লাউপাতা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লাউপাতায় ইলিশ পাতুরি।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু