,

সরকারের বিরুদ্ধে দেশে–বিদেশে ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট : প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে–বিদেশে ষড়যন্ত্র চলছে। সরকার বিরোধীরা এক‌ত্রিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতা ও কর্মীদের সোচ্চার থাকতে হবে।

সিলেট নগরের ধোপা‌দিঘীর পার এলাকায় একটি হোটেল শনিবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে বিনামূল্যে বঙ্গমাতা অক্সিজেন সেবা কর্মসূ‌চির উদ্বোধনী অনুষ্ঠানে ভি‌ডিও কনফারেন্সের মাধ‌্যমে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ কে আব্দুল মোমেন বলেন, একটি গো‌ষ্ঠি দেশে–বিদেশে সরকার ও বাংলাদেশের নামে মিথ‌্য ও গুজব সৃ‌ষ্টি করে প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতন থাকার বিকল্প নেই মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার টিকার বিষয়ে আগামী ১৬ আগস্ট চীনের সঙ্গে চুক্তি হবে। চু‌ক্তির দুই থেকে তিন সপ্তাহ পর দেশেই করোনার টিকা তৈ‌রির কথা রয়েছে। সরকার করোনার সংক্রমণ রোধে টিকা কার্যক্রমসহ বি‌ভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে সচেতন না হলে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে না। এ জন‌্য সকলকে মাস্ক পরতে হবে ও সামা‌জিক দূরত্ব মেনে চলতে হবে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, করোনা রোগীদের চি‌কিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে ১০‌টি আইসিইউ শয‌্যা সংযুক্ত করা হবে।

এ আয়োজনে আরও বক্তব‌‌্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপ‌তি মঈন উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য