,

চকরিয়ায় মাইক্রো খাদে পড়ে প্রাণ গেল ৫ জনের

news-image

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার ভেণ্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

এদের একজন ঘটনাস্থলে বাকি চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। রোববার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মোশাররফ জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেণ্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ টিমও আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকেপড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টায় তাদের বের করার পর একজনকে মৃত পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। বাকি দুজনেরও অবস্থাও আশঙ্কাজনক।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯