,

লোম তোলার ক্রিম ব্যবহারে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া

news-image

নিউজ ডেস্ক : শরীরের বাড়তি লোম অনেকের জন্যই বিরক্তির কারণ। বিশেষ করে মেয়েদের, তারা তাদের হাত, পা ও মুখের বাড়তি লোম দূর করার জন্য কি না ব্যবহার করে থাকেন। সেজন্য অনেকেই বেছে নেন ওয়াক্সিং, আবার কেউ কামিয়ে ফেলেন। অনেকেই আবার এর পাশাপাশি ক্রিম ব্যবহার করে থাকে লোম পরিষ্কারের জন্য। কিন্তু অনেকেই এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানে না।

তবে লোম তোলার জন্য ক্রিম ব্যবহার করলে মারাত্মক ধরনের ক্ষতি হয় কি না এর প্রমাণ এখনও না মিললেও ক্রিম ব্যবহারের আগে নিশ্চয়ই এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেবেন।

চলুন জেনে নেই লোম পরিষ্কারের জন্য ক্রিম ব্যবহারে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে-

ত্বকে জ্বালাপোড়া করা: এ ধরনের ক্রিম ব্যবহারের কারণে অনেকের ত্বকে প্রদাহ হতে পারে। কারণ এতে থাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং পটাসিয়াম হাইড্রক্সাইড। তাই ত্বকে জ্বালাপোড়া এড়াতে এ ধরনের ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন।

ত্বকের রং কালো হয়ে যাওয়া: এ ধরনের ক্রিমে রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পটাসিয়াম হাইড্রক্সাইড নামের যৌগ। এসব উপাদান লোমকে গলিয়ে দেয়। তবে এর পাশাপাশি এটি যদি অতিরিক্ত প্রয়োগ করা হয় তবে সেই স্থানের ত্বক কালো হয়ে যেতে পারে।

অ্যালার্জির সমস্যা: অ্যালার্জির সমস্যা থাকলে লোম পরিষ্কার করার ক্রিম ব্যবহার বাদ দিতে হবে। কারণ এটি অ্যালার্জির সমস্যা অনেকটা বাড়িয়ে তোলে। আবার আগে থেকে অ্যালার্জি না থাকলে এ ধরনের ক্রিম ব্যবহারের কারণে অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে।

পিএইচ মাত্রায় পরিবর্তন ঘটা: আমাদের ত্বকে অম্লতার মাত্রা থাকে কিছুটা বেশি। আপনি যখন এ ধরনের ক্রিম ত্বকে প্রয়োগ করেন তখন ত্বকে ক্ষারের মাত্রা বাড়াতে থাকে। এর ফলে ত্বকের পিএইচ মাত্রায় পরিবর্তন দেখা দেয়। ত্বকে ফাটার সমস্যা দেখা দিতে পারে।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ