,

ওভেন নয় চুলাতেই তৈরি করুন চিকেন স্টেক

news-image

নিউজ ডেস্ক :অনেকেই কাবাব বা মাংসের বিভিন্ন পদ খেতে খুব পছন্দ করেন। আর সেরকমই এক মজাদার খাবার হলো চিকেন স্টেক। এটি তৈরি করা যেমন সহজ তেমনি স্বাস্থ্যকর। আপনি চাইলেই এই মুখোরোচক ও পুষ্টিকর খাবারটি বাসাতেই তৈরি করতে পারেন কম সময়ে এবং কম উপকরণে।

জেনে নিন কিভাবে চুলায় কম সময়ে তৈরি করবেন চিকেন স্টেক-

প্রয়োজনীয় উপকরণ-

১. হাড় ছাড়া মুরগির মাংস ২ পিস

২. আদা-রসুন বাটা আধা চা চামচ

৩. কালো মরিচের গুঁড়ো ১/৩ চামচ

৪. সয়া সস ১ টেবিল চামচ

৫. মাখন ১ টেবিল চামচ

৬. মরিচের গুঁড়ো আধা চা চামচ

৭. লবণ স্বাদমতো

প্রস্তুত পদ্ধতি-

প্রথমে পাতলা করে হাড় ছাড়া মুরগির মাংসগুলো কেটে নিন। এরপর ভালো করে ধুয়ে নেবেন। তারপর ভালো করে টিস্যু পেপার দিয়ে মাংসের গায়ে লেগে থাকা পানি মুছে নেবেন। একটি পাত্রে ২ টেবিল চামচ তরল দুধ এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন।

তারপরে আদা-রসুন বাটা, কালো মরিচ ও মরিচের গুঁড়ো, সয়া সস এবং লবণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর এর মধ্যে মুরগির টুকরোগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপরে এটি ফ্রিজে রেখে দিন কমপক্ষে আধা ঘণ্টা।

তারপর একটি ফ্রাইপ্যানে মাখন গরম করুন। মাঝারি আঁচে মুরগির মাংসের টুকরোগুলো এপিঠ-ওপিঠ বাদামি করে ভেজে নিন। ১০-২০ মিনিট সময় লাগতে পারে। যখন পুরোপুরি মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তখন টিস্যুর উপরে তুলে রাখুন। এরসাথে পছন্দের সালাদ বা সস দিয়ে পরিবেশন করুন। এটি খেতে যেমন অসাধারণ তেমনি স্বাস্থ্যকর।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ