,

ট্রেলারেই ভাইরাল বেলবটম, কিন্তু পোস্টারেই নকল!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘বেলবটম’ একাধিক কারণে শিরোনাম হয়েছে। চলতি সপ্তাহেই সিনেমাটির ট্রেলার রিলিজ হয়েছে। সিনেমার গল্প, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায় লারাদত্তের প্রসথেটিক মেকআপ, অক্ষয় কুমার ইত্যাদি নিয়ে ভক্তদের শ্বাসরুদ্ধকর অবস্থা। এর মধ্যে গানের পোস্টারের দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

ট্রেনে নায়ক–নায়িকার একটি রোম্যান্টিক মুহূর্তের দৃশ্য নাকি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দম্পতিকে কপি করে বানানো হয়েছে। বিষয়টি নজরে এনেছে আলোচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডায়েট সব্য। এই অ্যাকাউন্টটি গত বছর থেকে মিডিয়াতে ব্যাপক আলোচিত হচ্ছে। বলিউডের বিভিন্ন সিনেমায় ফ্যাশন ও কস্টিউম ডিজাইন কপি করা নিয়ে কথা বলে আসছে বেনামি এই অ্যাকাউন্ট।

ডায়েট সব্য দুটি ছবি পাশাপাশি দিয়ে বলেছেন, বেলবটমের এই দৃশ্য হুবহু কপি করা।

বেলবটমের গানের পোস্টারে দেখা যাচ্ছে, অক্ষয় কুমার এবং বাণী কাপুর একটি চলন্ত ট্রেনে রোম্যান্টিক দৃশ্যের পোজ দিয়েছেন। ডায়েট সব্য এই দৃশ্যের আসল ছবিটি পাশাপাশি রেখে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মতলব, ট্যাকি বানা দো সাব কুচ’। পোস্টের নিচে অনেক ফ্যান দেখিয়েছেন যে, এই ছবিতে নায়ক–নায়িকার পোশাকেও সেই আসল ছবির সঙ্গে অনেক মিল।

আসল ছবিটি বেলজিয়ামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর দম্পতির। ২০১৯ সালে তাঁরা শ্রীলঙ্কাতে বেড়াতে গিয়ে এই ছবি তুলেছিলেন। সেটি তাঁদের ব্যাকপ্যাকডায়েরিজ (Backpackdiariez) অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। ছবিটি শেয়ার করার সময় তাঁরা লেখেন, আমাদের এই জুড়ির বয়ানে এর চেয়ে ভালো আর কোনো ছবি পাইনি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য