,

ছেলেকে নিয়ে ঘরে জয় উদ্‌যাপন করলেন মুশফিক

news-image

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার কথা ছিল মুশফিকুর রহিমেরও। কিন্তু অস্ট্রেলিয়ার কড়া শর্ত খেলতে দেয়নি তাঁকে। বিসিবি মুশফিককে খেলানোর অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার মন গলাতে না পারায় বাসাতেই থাকতে হয়েছে মুশিকে। ঘরে বসেই তাই সাকিব–মোস্তাফিজদের খেলা দেখতে হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান।

মাঠটাকে যে মুশফিক মিস করছেন, তা বোঝা যাচ্ছিল সিরিজের প্রতি ম্যাচ শেষেই। খেলতে না পারলেও সতীর্থদের উৎসাহ দিয়ে যাচ্ছিলেন বাসা থেকে। উদ্‌যাপনও করছিলেন সেখানে বসেই। আজ সিরিজের শেষ টি–টোয়েন্টিতে জয়ের পর আবার ফেসবুকে ভক্তদের সামনে ধরা দিলেন মুশফিকুর রহিম। তবে এবার স্ট্যাটাস দিয়েই থামেননি। বাংলাদেশের জয় নিশ্চিত হতেই ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানকে নিয়ে ফেসবুকে হাজির মুশফিক।

ছবিতে দেখা যাচ্ছিল উচ্ছ্বসিত বাবা–ছেলেকে। মুশফিকের মুখে তো হাসি ছিলই, মায়ানও হাতে ছোট্ট বাঘের পুতুল নিয়ে করছিল উৎসব। বাবা–ছেলের উৎসবের পেছনে টিভি পর্দায় ভাসছিল সাকিব–সাইফউদ্দিনের ‘সোনায়খচিত’ বোলিং পরিসংখ্যানটা।

সেই ছবির ওপর মুশফিক লিখেছেন, ‘আমাদের জন্য কি দারুণ একটি মুহূর্ত! কি অসাধারণ জয়, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪–১ এ সিরিজ জয়। আলহামদুলিল্লাহ! আমার দলের প্রত্যেককে এবং সবাইকে অভিনন্দন।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের