,

কাঁচামরিচের বাজারে উত্তাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে আমদানিকারকদের অনুকুলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হয়েছে। দেশের ভোমরা ও সোনামসজিদ স্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে। বাণিজ্য মন্ত্রালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কয়েকগুণ বেড়েছে। বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, শ্রাবণের অতিবৃষ্টি এবং লকডাউনে পণ্য সরবরাহে জটিলতা দাম বৃদ্ধির অন্যতম কারণ। এক সপ্তাহ আগে এক কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৫০ টাকার মধ্যে, এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে ১৪০ থেকে ১৫০ টাকা দাম বেড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সোমবার ভোমরা স্থল বন্দর দিয়ে দুই ট্রাক কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে। আরও ১২টি ট্রাক দেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভারত থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদনি করছে। এছাড়া সোনামসজিদ স্থল বন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৫০ টন কাঁচামরিচ আমদানি করছে।

এর মধ্যে বিএইচ ট্রেডিং অ্যান্ড কোং ১৫০ টন, গোন্ডেন এন্টারপ্রাইজ ২০০ টন এবং সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ টন কাঁচামরিচ আমদানি শুরু করছে, যা মঙ্গলবার দেশে আসবে। সরকার কাঁচামরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য