,

তালেবানের হাতে ষষ্ঠ প্রাদেশিক রাজধানীর পতন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী তালেবান নিয়ন্ত্রণে নিয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামানগানের রাজধানী আইবাক নিয়ন্ত্রণে নেয় তারা। এ নিয়ে এখন পর্যন্ত দেশটির ছয়টি প্রাদেশিক রাজধানী সংগঠনটির নিয়ন্ত্রণে চলে গেল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক সাংসদ জানান, আফগান নিরাপত্তা বাহিনীকে সীমান্ত শহর আইবাক থেকে বিতাড়িত করেছে তালেবান। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক সেনাদের পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর পর তালেবান দেশটিতে অভিযান জোরদার করেছে।

জিয়াউদ্দিন জিয়া নামের ওই সাংসদ বলেন, আইবাকে পুলিশ সদর দপ্তর ও প্রাদেশিক গভর্নরের বাসভবন দখল করতে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের যুদ্ধ চলছে। ইতিমধ্যে রাজধানীর বেশ কিছু অংশ তালেবানের দখলে চলে গেছে।

এর আগে গত রোববার এক দিনেই কুন্দুজ, সার-ই-পল ও তাকহার প্রদেশের রাজধানী দখল করে নেয় তালেবান। এ নিয়ে তালেবান চার দিনে ছয়টি প্রাদেশিক রাজধানীর দখল নিল।

গত শনিবার আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আগের দিন শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তারা।

প্রসঙ্গত, আফগানিস্তানে কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের নামে ২০০১ সালে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী। একপর্যায়ে ওই সময় ক্ষমতাসীন তালেবান সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে পশ্চিমা সমর্থিত সরকারকে হটানো ও শরিয়াহ আইন প্রতিষ্ঠায় লড়াই করছে তালেবান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য