,

১২৭ রানে থামল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : চারে নেমে দায়িত্বশীল এক ইনিংস উপহার দিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার ৫৩ বলে ৫২ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১২৭ রানের পুঁজি পেল বাংলাদেশ।

অবশ্য মাহমুদউল্লাহসহ ইনিংসে শেষ তিন বলে তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার অভিষিক্ত ডানহাতি পেসার নাথান এলিস। তার অন্য দুই শিকার মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান।

টস জিতে এদিন ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। অ্যাডাম জাম্পার শিকার হওয়ার আগে ১৭ বলে ৪ চারে এই রান করেন তিনি। আফিফ হোসেন ১৩ বলে ১৯ ও নুরুল হাসান সোহান ৫ বলে ১১ রান করেন।

অজিদের পক্ষে হ্যাটট্রিক করা এলিস ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল। ২টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ