,

আটক পরীমনির বিরুদ্ধে মামলা হচ্ছে : র‌্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার নায়িকা আটক পরীমণি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার রাত ১১টার দিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই’ পরিমনি ও রাজকে আটক করা হয়েছে।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে মামলা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে”।

এর আগে, এদিন রাত ৮টার দিকে পরীমনিকে এবং সাড়ে ১০টার দিকে রাজকে আটক করা হয়। দুজনকে নিয়ে যাওয়া হয় উত্তরার র‌্যাব সদর দপ্তরে। আটকের সময় দুজনের বাড়ি থেকে মাদক ও মদ উদ্ধারের কথা জানায় র‌্যাব।

তবে তাদের বিরুদ্ধে কি অভিযোগে মামলা হবে, তা বলেননি র‌্যাব কর্মকর্তা আ ন ম ইমরান খান।

বুধবার পর পরীমনির বাড়িতে র‌্যাবের একটি দল উপস্থিত হলে তাকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

র‌্যাব সদস্যরা বাড়ির ফটকে যাওয়ার পরপরই বিকাল ৪টার দিকে ফেইসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিতে থাকেন পরীমনি। তিনি বলেছিলেন যে তিনি ‘ভয় পাচ্ছেন’।

প্রায় এক ঘণ্টা পর র‌্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়।

তার প্রায় ৩ ঘণ্টা পর র‌্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

তখনই রাজের বাড়িতে অভিযান শুরুর কথা বলেছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম।

পরীমনি সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন। ওই মামলায় ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য