,

টি-টোয়েন্টিতেও অসিদের ‘বাঘের গর্জন’ শোনাল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে এবং টেস্টে আগেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। বাকি ছিল শুধু টি-টোয়েন্টি। এবার এই ফরম্যাটেও অসিদের বিপক্ষে প্রথমবারের মত জয়ের স্বাদ নিলো টাইগাররা। আজ মিরপুরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শক্তিশালি বোলিং মোকাবেলা করে বাংলাদেশ সংগ্রহ দাঁড় করায় ৭ উইকেটে ১৩১ রান। জবাবে ব্যাট করতে নেমে স্লো বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণি বলের সামনে অস্ট্রেলিয়া ১০৮ রানে অলআউট হয়ে যায়। নাসুম আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। আরেক তরুণ শরিফুল ইসলাম নেন ২ উইকেট।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ