,

আক্কেলপুরে চারতলার ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে চারতলা বাসার ছাদ থেকে পড়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

ওই ছাত্রীর নাম ফারিয়া আখতার ওরফে ইতি (১৬)। সে আক্কেলপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার বিকেল চারটায় আক্কেলপুর বাজারের পাইকারি কাঁচাবাজার এলাকার মনিরুজ্জামানের চারতলার বাসার ছাদ থেকে পড়ে যায় সে। ফারিয়ার বাবা ফজলে রাব্বী কলেজ বাজার কাঁচামালের আড়তদার। তিনি পরিবার নিয়ে ওই বাসার তিনতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এটি আত্মহত্য নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার পর হঠাৎ করেই ঘরের বাইরে এসে বাসার ছাদে যায়। কিছুক্ষণ পর ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন ও স্বজনেরা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী বলেন, ফারিয়া চারতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছিল। সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। এটি আত্মহত্যা বলে তিনি জেনেছেন।

ফারিয়ার বাবা ফজলে রাব্বী বলেন, ‘আমার মেয়ে ভাড়া বাসার ছাদ থেকে পড়ে আহত হয়েছিল। সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রী ছাদ থেকে পড়ে মারা গেছে। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য