,

৪১তম বিসিএসের প্রিলির ফল আগামী সপ্তাহে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামি সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমেদ বলেন, ফলাফল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের চেষ্টাও অব্যাহত আছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।

জানা যায়, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬টি শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এতে আবেদন করেন ৪ লাখ ৭৫ হাজার জন। চলতি বছরের ১৯ মার্চ দেশের আট বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এ বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ দেয়া হবে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে নিয়োগ দেয়া হবে মোট ৬৪২ জনকে। এছাড়া প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে নিয়োগ পাবেন ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৮৯২ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য