,

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চাঁদগাও শমসের পাড়া এলাকা থেকে গতকাল সোমবার রাতে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। নাশকতার পরিকল্পনা করতে বাসায় গোপন বৈঠক করার অভিযোগে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াতে ইসলাম চাঁদগাও (উত্তর) ইউনিটের সভাপতি ও রোকন হাসান মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী সম্পাদক বায়তুল মাল এস্কান্দার রয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক বলেন, নাশকতার পরিকল্পনা করতে আসামিরা একটি বাসায় গোপন বৈঠক করেন।

গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯