,

তাজা মাছ চেনার উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : মাছ কিনতে বাজারে গেলেই বিপদে পড়ে যান অনেকে। মাছ টিপেটুপেও নিশ্চিত হতে পারেন না। সিদ্ধান্তহীনতায় কেটে যায় অনেকটা সময়। দরদামের চেয়েও তাদের টেনশনটা হলো, মাছ পচা হবে না তো? তাদের জন্য রইলো তাজা মাছ চেনার সহজ কিছু টিপস।

নাকের ওপর ভরসা

কাজটা একটু অস্বস্তিকর মনে হতে পারে। তবে তাজা মাছ চিনতে এটা বেশ কাজের। মাছটাকে সম্ভব হলে নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকে দেখুন। তাজা মাছ হলে বিশেষ কোনও গন্ধ পাবেন না। নদী বা সমুদ্রের তাজা মাছ হলে খানিকটা শ্যাওলা পানির গন্ধ পেতে পারেন। তবে সেটা নাকে ধাক্কা দেবে না। আর যদি কড়া আঁশটে গন্ধ পান, তবে বুঝতে হবে মাছটা পুরোপুরি পচা না হলেও বাসি। কিছু সময় পরই পচন ধরবে। এই গন্ধটা রান্নার পরও থাকবে।

চোখ লুকানো যায় না

মাছে যতই রাসায়নিক দেওয়া হোক, এর চোখ কিন্তু ঢাকা যায় না। তাই হাত দিয়ে ধরার আগে মাছের চোখ দেখুন। তাজা মাছের চোখটাও জ্বলজ্বলে হবে। চোখ যত সাদা ও ঘোলাটে হবে, ধরে নিতে হবে মাছটা তত পচে যাওয়ার কাছাকাছি পর্যায়ে আছে।

ত্বক পরীক্ষা

তাজা মাছের বাহ্যিকটা হবে বেশ চকচকে, যাকে বলে মেটালিক টেক্সচার। বাসি মাছের ত্বক হবে ফ্যাকাসে। আবার তাজা মাছের গায়ে জোরে হাত দিয়ে ঘষা দিলেও সহজে আঁশ ছুটে আসবে না। সবশেষে অনেকের মতো মাছটা টিপেও দেখুন। আঙুল সরানোর সঙ্গে সঙ্গে যদি বাউন্স করে আবার ত্বক সমান হয়ে যায় তবে মাছটা তাজাই আছে। পচা হলে দেবেই থাকবে কিংবা উঠে আসতে সময় লাগবে।

কানকোর রঙ

তাজা মাছের কানকো হাত দিয়ে তুলে দেখাতে বিক্রেতারা সবসময়ই তৎপর। তাজা মাছের কানকোর রঙ দেখতে ভেজা মনে হবে। আর বাসি মাছ হলে কানকোর রঙটাকে শুকিয়ে যাওয়া মনে হবে। আবার আঙুল দিয়ে পরীক্ষা করে দেখুন, রংটা আসল না নকল। তাজা মাছের কানকোর রঙটা হয় সচরাচর গাঢ় লাল বা মেরুন রঙের।

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ