,

মাংসের শুঁটকি তৈরি করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : আধুনিক প্রযুক্তিগুলো আসার আগে মাংস সংরক্ষণের একমাত্র অবলম্বন ছিল শুঁটকি করে রাখা। এখনও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ শুঁটকি করেই মাংস সংরক্ষণ করেন। সুস্বাদু খাবার হিসেবে মাংসের শুঁটকির জুড়ি নেই।

জেনে নিতে পারেন গরুর মাংসের শুঁটকি তৈরি করবেন যেভাবে-

যা যা লাগবে-

১. হাড় ও চর্বি ছাড়া মাংস – ১ কেজি (মাঝারি সাইজ করে কাটা)

২. আদা বাটা – ১ চা চামচ

৩. রসুন বাটা – ১ চা চামচ

৪. হলুদ গুড়া – আধা চামচ

৫. লবণ – ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন –

একটি পাত্রে প্রয়োজনমত পানি গরম করুন। এতে মাংস বাদে বাকি উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিন। ভালোভাবে মিশে গেলে মাংসগুলো দিন।

মাংসের শুঁটকি তৈরি করবেন যেভাবে

ডুবো পানিতে মাংস সেদ্ধ করে নিন। পুরোপুরি সেদ্ধ করবেন না, কারণ মাংস একদম নরম করার দরকার নেই। যখন বুঝবেন মাংসের ভেতরে আর কাঁচা নেই তখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিন।

এরপর চিকন এলুমিনিয়াম তারে সেদ্ধ মাংসগুলো গেঁথে রোদে কয়েকদিন শুকিয়ে নিন। চাইলে বাঁশের চালনিতে করেও শুকাতে পারেন।

চাইলে চুলার পাশে বা নিচে রেখেও শুকাতে পারেন। বাসায় ওভেন থাকলে ইলেকট্রনিক ওভেনের সবচেয়ে কম টেম্পারেচার দিয়ে শুকিয়ে নিতে পারেন। কয়েকদিন দুই তিন ঘণ্টা করে শুকাতে পারেন। মনে রাখবেন বেশি আঁচে মাংস শুকাবেন না।

এক সময় মাংসগুলো শুকিয়ে শক্ত পাথরের মতো হয়ে যাবে। তখন বুঝবেন মাংস ঠিকমতো শুকানো হয়েছে। শুকানো মাংসের শুঁটকি সংগ্রহ করতে পারবেন ছয় থেকে আট মাস। অবশ্যই রেফ্রিজারেটরে রাখবেন।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়