বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেদির রং গাঢ় করার সহজ ৫ কৌশল

news-image

অনেকেই কষ্ট করে দুই হাত ভরে মহেদি পরলেও গাঢ় রঙের অভাবে তা সৌন্দর্য হারায়। আবার অনেক সময় সারারাত হাতে মেহেদি রাখলেও গাঢ় রং মেলে না

 

jagonews24

তাই যেকোনো অনুষ্ঠান বা উৎসবে মেহেদি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তাহলেই পাবেন মেহেদির গাঢ় রং। জেনে নিন মেহেদির রং গাঢ় করার কৌশল-

> মেহেদি ব্যবহারের আগে আপনার হাত-পা শেভ করবেন না। এমনকি ওয়াক্সিং করাও ঠিক নয়। এর ফলে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। তাই পরবর্তীতে ওই ত্বকে মেহেদি ব্যবহার করলে গাঢ় রং পাওয়া যায় না। মেহেদি পরার ৩-৪ দিন আগে এসব কাজ সম্পন্ন করুন।

jagonews24

> গাঢ় রং পেতে উৎসব বা অনুষ্ঠানের অন্তত ২৪ বা ৪৮ ঘণ্টা আগে মেহেদি ব্যবহার করুন। সেইসঙ্গে সর্বোচ্চ ৭-১২ ঘণ্টা মেহেদি হাতে রাখুন। তাহলেই পাবেন গাঢ় রং।

> মেহেদি হালকা শুকানোর পর গাঢ় রং পেতে ক্লোভ স্টিম নিতে পারেন। এজন্য একটি পাত্রে পানির সঙ্গে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিন। তারপর ওই ফুটন্ত পানির বাষ্প হাতে লাগালেই মেহেদির রং গাঢ় পাবেন।

jagonews24

> মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস এবং চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর যখন মেহেদি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘষে তুলে ফেলুন। সরিষার তেল ব্যবহার করুন মেহেদির স্থান। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে মেহেদির স্থান ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে।

> তবে লেবু এবং চিনির দ্রবণ অতিরিক্ত ব্যবহার করবেন না। অন্যদিকে সাবান পানি দিয়ে কখনো মেহেদি অপসারণ করবেন না। এমনকি মেহেদি তুলে ফেলার পরও কমপক্ষে ১২ ঘণ্টা ওই স্থানে পানি লাগাবেন না।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল