,

ঈদের দিনে অতিথি অ্যাপায়নে কাশ্মীরি পোলাও

news-image

নাহিদা রিনথী
খাবার হিসেবে পোলাও এর কোন বিকল্প নেই বাসায় মেহমান আসলে বা বিশেষ দিনগুলোতে। তবে কয়েক দশক আগেও প্রধানত ধনী অভিজাতদের বাড়িতে বেশ দাপটের সঙ্গে রাজত্ব করেছে কাশ্মীরি পোলাও। আর পোলাও আমাদের সবারই খুবই পছন্দের। আর মাত্র কযেক দিন পরেই আসছে কুরবানির ঈদ। তাই ঈদের এই বিশেষ দিনে অতিথি অ্যাপায়নে আয়োজন করুন কাশ্মীরি পোলাও। আসুন দেখে নিই কাশ্মীরি পোলাও রান্না করার উপকরণসমূহ ও পদ্ধতি।

রান্নার জন্য যা যা প্রয়োজন

১. বাসমতি চাল- ২৫০ গ্রাম

২. গাজর-বিন-মটরশুঁটি- পরিমাণ মতো

৩.পনির- ১০০ গ্রাম

৪.কাজুবাদাম- ১০-১২টা

৫. কিশমিশ- ১ চামচ

৬. পেস্তা কুচি- সামান্য,

৭.চেরি- ৩-৪টে

৮. জাফরান -১ চিমটে

৯.দুধ-দেড় কাপ

১০.ফ্রেশ ক্রিম- ৩ টেবিল চামচ

১১. চিনি- স্বাদ মতো

১২. লবন- স্বাদ মতো

১৩.ঘি -পরিমাণ মতো

১৪. তেজপাতা- ২টা

১৫. আস্ত গরমমশলা- প্রয়োজনমতো

১৬. তেল -পরিমাণ মতো

১৭. ফল- আনারস, বেদানা, আপেল, আঙুর
যেভাবে রান্না করবেন

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এখন একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে নিন। এবার পনির লবণ ও পানি দিয়ে হালকা ভেজে নিন। এখন কাজুবাদাম, কিশমিশ, গাজর, বিন, মটরশুঁটি হালকা ভেজে নিন। এবার প্যানে সাদাতেল ও ঘি গরম করুন। এরপর তেজপাতা ও আস্ত গরমমশলা দিন। এখন চাল দিয়ে নেড়েচেড়ে ২ কাপ পানি দিন। চাল ফুটলে দুধের মিশ্রণ ও লবন দিন। পানি শুকিয়ে এলে সব একে একে দিয়ে দিন। হালকা করে নেড়ে নিন, দেখবেন যাতে চাল ভেঙে না যায়।এখন ছড়িয়ে দিন আনারস, আপেল, আঙুর এবং বেদানা । এবার নামিয়ে উপর থেকে সামান্য জাফরান ছড়িয়ে পরিবেশন করুন কাশ্মীরি পোলাও।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়