,

ঈদুল আজহার নতুন কালেকশন

news-image

বিশ্বরঙের ঈদুল আজহার আয়োজন

বিশ্বরঙের ঈদ সংগ্রহ

বিশ্বরঙের ঈদ সংগ্রহ

ঈদ মানেই হাসি–আনন্দ, উৎসবের রঙে নিজেকে রাঙানো। পবিত্র ঈদুল আজহা ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় উদযাপনের সব পরিকল্পনা। উৎসব–পার্বণ উদ্‌যাপনে বিশ্বরঙ সব সময়ই অগ্রপথিক। তাই উৎসব–পার্বণে নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙের স্বভাবসিদ্ধতা সুদীর্ঘ ২৬ বছর ধরে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল আজহাকে ঘিরে এই ফ্যাশন হাউস ফ্যাশন সচেতন ব্যক্তিদের জন্য নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইন।

বিশ্বরঙের ঈদ সংগ্রহ

বিশ্বরঙের ঈদ সংগ্রহ

ঈদুল আজহার আয়োজনের পোশাকগুলোয় ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, ভেলভেট ছাড়া বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়। রঙের ব্যবহারে অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, গ্রিন, গোল্ডেনসহ সব রঙেই পরিমিতিবোধ লক্ষ করা যায়। কাজের মাধ্যম হিসেবে এসেছে এমব্রয়ডারি, জারদৌসি, কারচুপি, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্টসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।
অতিমারির এই সময়ে যে কেউ ঘরে বসেই শোরুমের সব সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে, ফেইজবুক পেজ অথবা ফোনে ফোনে।

যথাশিল্পের বর্ষামঙ্গল

যথাশিল্পের টি-শার্ট

যথাশিল্পের টি-শার্ট

নোটবুক ও নকশি টি-শার্ট তৈরি করে যথাশিল্প বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। নতুনত্বের ধারাবাহিকতায় এবার বর্ষাকে আমন্ত্রণ জানিয়ে যথাশিল্প নিয়ে এসেছে নতুন ডিজাইনের বর্ষার টি–শার্ট ও নোটবুক।

গ্রামবাংলার বাদল দিনের অমূল্য স্মৃতি আর অনুভূতি ধরে রাখতে যথাশিল্পের বর্ষামঙ্গল টি–শার্ট আর নোটবুকে ফুটে উঠেছে আবহমান বাংলার অসাধারণ কিছু দৃশ্য, যা আপনাকে স্মৃতিকাতর করে তুলতে পারে। ব্যাঙের ছাতা ও কোলাব্যাঙ, সোনার তরীর মাঝির বৃষ্টিতে ভিজে নৌকায় বাড়ি ফেরা, বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো ইত্যাদি নানা চিত্ররূপ ফুটিয়ে তোলা হয়েছে নোটবুকে সূচিকর্মের মাধ্যমে ও সুতি টি–শার্টে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে।

বর্ষার টি–শার্ট ও নকশি নোটবুক সরাসরি আদাবরে অবস্থিত যথাশিল্প সেন্টার (বাসা ৭১৬, সড়ক ১০, বাইতুল আমান হাউজিং সোসাইটি) ছাড়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে সরাসরি কেনা যাবে। অর্ডার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়