,

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় নয়জনসহ ১৩ দিনে ২০৬ জনের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ দিনে রংপুর বিভাগের আট জেলায় ২০৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৫ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন নয় জন। আর আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার তিনজন, লালমনিরহাটের দুইজন, পঞ্চগড়ের দুইজনসহ দিনাজপুর ও গাইবান্ধার একজন করে রয়েছেন।একই সময়ে বিভাগে ১ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১৭১ জন, রংপুরের ১০৮ জন, ঠাকুরগাঁওয়ের ১০ জন, নীলফামারীর ৭ জন, কুড়িগ্রামের ৫ জন, গাইবান্ধার ২৭ ও লালমনিরহাটের ২ জন রয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৮ দশমিক ১১ শতাংশ।

নতুন করে মারা যাওয়া নয়জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৫ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৮ জন, রংপুরের ১৪৭, ঠাকুরগাঁওয়ের ১৩৪, নীলফামারীর ৫১, লালমনিরহাটের ৪৫, কুড়িগ্রামের ৩৮, পঞ্চগড়ের ৩৭ ও গাইবান্ধার ৩৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪ জন।

এছাড়াও নতুন শনাক্ত ৩৩০ জনসহ বিভাগে ৩৬ হাজার ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুুর জেলায় ১১ হাজার ১৪৪ জন, রংপুরের ৭ হাজার ৮৪৫ জন, ঠাকুরগাঁওয়ের ৫ হাজার ৪০ জন, গাইবান্ধার ২ হাজার ৯৫৯ জন, নীলফামারীর ২ হাজার ৭৩৬ জন, কুড়িগ্রামের ২ হাজার ৫৮৪ জন, লালমনিরহাটের ১ হাজার ৯৩৩ জন এবং পঞ্চগড়ের ১ হাজার ৮৬৭ জন রয়েছেন। করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে শুক্রবার (১৬ জুলাই) পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য