,

বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বসুরহাট পৌরসভা চত্বরে ত্রাণ নিতে এসেছিলেন এক বৃদ্ধ। তার হাতে একটি শাড়ি তুলে দেন মেয়র আবদুল কাদের মির্জা। কিন্তু শাড়িটি পরিবর্তন করতে চাইলে সেই বৃদ্ধকে ঘুষি মারেন তিনি। আজ শুক্রবার সকালে বসুরহাট পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে।

ঈদুল আজহা উপলক্ষে গরিব-অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয় পৌরসভা চত্বরে। এ সময় এই কাণ্ড ঘটান পৌরসভার মেয়র কাদের মির্জা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বৃদ্ধকে ঘুষি মারা ছাড়াও তাকে একটি শাড়ি ছুঁড়ে মারতে দেখা যায়। এ ছাড়া আরেক ব্যক্তি ত্রাণ নিতে আসলে তাকেও একটি প্যাকেট দিয়ে আঘাত করতে দেখা যায় কাদের মির্জাকে। এ ব্যাপারে বক্তব্য নিতে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার মোবাইলে বারবার কল দিলেও ব্যস্ত পাওয়া যায়।

https://youtu.be/4-xxQlVF7-0

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯