,

ইউরোর সেরা একাদশে ৫ ইতালিয়ান ও ৩ ইংলিশ, নেই রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েম্বলিতে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ‘হোম’ থেকে ইউরো চ্যাম্পিয়নশিপ ‘রোম’ নিয়ে গেছে ইতালি। টুর্নামেন্টের সেরা একাদশেও আধিপত্য আজ্জুরিদের।

পাঁচ ইতালিয়ানের সঙ্গে একাদশে রয়েছেন তিন ইংলিশ। স্পেন, বেলজিয়াম ও ডেনমার্কের রয়েছে একজন করে। তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেও জায়গা হয়নি পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর।

একাদশে জায়গা পাওয়া পাঁচ ইতালিয়ান হলেন লিওনার্দো বোনুচ্চি, জোর্গিনহো, লিওনার্দো স্পিনাজ্জোলা, ফেদেরিকো চিয়েসা ও আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। তিন ইংলিশ হলেন হ্যারি ম্যাগুইরি, কাইল ওয়াকার ও রহিম স্টার্লিং।

ইউরোর এই সেরা একাদশ বাছাই করেছেন ১৬ জন টেকনিক্যাল অবজার্ভার। তাদের মধ্যে আছেন সাবেক খেলোয়াড় ও সাবেক কোচ ও কোচ। ওয়েস্ট হামের কোচ ডেভিড ময়েস, সাবেক ইংলিশ কোচ ফাবিও কাপেলো ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সাবেক স্ট্রাইকার রবি কিন আছেন তাদের মধ্যে। তারা এই সেরা একাদশের ফর্মেশন করেছেন ৪-৩-৩।

ইউরো সেরা একাদশ: জিয়ানলুইজি দোনারুমা (ইতালি), কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুইরি (ইংল্যান্ড), লিওনার্দো স্পিনাজ্জোলা (ইতালি), জর্জিনহো (ইতালি), পিয়ের-এমিল হয়বিয়ার (ডেনমার্ক), পেদ্রি (স্পেন), ফেদেরিক চিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রহিম স্টার্লিং (ইংল্যান্ড)।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের