,

গোপালগঞ্জের এই ‘টাইগার’-এর দাম ৯ লাখ

news-image

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীর অগ্র ডেইরি ফার্মের এই গরুটির নাম রাখা হয়েছে ‘টাইগার’। ২৮ মণ ওজনের বিশাল দেহী নাদুসনুদুস টাইগারকে দেখতে কৌতূহল নিয়ে প্রতিদিন খামারে ভিড় করছে উৎসুক জনতা।

প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে লালন পালন করা হয়েছে টাইগারকে। ফ্রিজিয়ান জাতের এই গরুটি আসন্ন পবিত্র ঈদুল আজহায় বিক্রি করা হবে এমন আশায় শেষ মুহূর্তের পরিচর্যা চলছে।

অগ্র ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন জানান, টাইগার নামের এই গরুটি আমার খামারেই লালন পালন করে বড় করা হয়েছে। ঈদকে সামনে রেখে ৯ লাখ টাকা বিক্রির আশা করছি। শখ করে গরুটির নাম রেখেছি টাইগার। অনেক আদর-যত্ন ভালোবাসা দিয়ে লালন-পালন করায় তার সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। অগ্র ডেইরি ফার্মের এই খামারে পাওয়া যাবে দূরন্ত, রাজাবাবু ও ধলাপাহাড় নামের আরও তিনটি গরু। যার প্রতিটির ওজন প্রায় ২৫ মণ করে। আগ্রহীরা চাইলে ০১৯১১২২০০৬৩ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য