,

রাজশাহীতে চুক্তির মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারের দাম নির্ধারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাশ্রয়ী মূল্যে অক্সিজেনের সিলিন্ডার বিক্রির চুক্তিপত্র হাতে রাজশাহী পুলিশ কমিশনার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পেকট্রা অক্সিজেনের রাজশাহীর প্রতিনিধি।
সাশ্রয়ী মূল্যে অক্সিজেনের সিলিন্ডার বিক্রির চুক্তিপত্র হাতে রাজশাহী পুলিশ কমিশনার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পেকট্রা অক্সিজেনের রাজশাহীর প্রতিনিধি। ছবি: সংগৃহীত
করোনাকালে ‘স্পেকট্রা অক্সিজেন লিমিটেড’–এর ২৩ হাজার টাকার একটি অক্সিজেন সিলিন্ডার এখন থেকে ১৫ হাজার টাকায় রোগীরা কিনতে পারবেন। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে আজ রোববার এ বিষয়ে প্রতিষ্ঠানটি একটি চুক্তিনামায় সই করেছে। রাজশাহীবাসীর পক্ষে চুক্তিনামায় সই করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এত দিন প্রতিষ্ঠানটি ১ দশমিক ৩৬ কিউবিক মিটার অক্সিজেন সিলিন্ডার, ফ্লো মিটার সেটসহ রাজশাহীর রোগীদের কাছে ২৩ হাজার টাকায় বিক্রি করত। চুক্তিতে স্বাক্ষর করার পরে তারা সেই সিলিন্ডার এখন মোট ১৫ হাজার টাকায় বিক্রি করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বেলা আড়াইটার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে প্রথম পক্ষ হিসেবে অক্সিজেন বিক্রেতা প্রতিষ্ঠানের ‘স্পেকট্রা অক্সিজেন লিমিটেড’ রাজশাহী অঞ্চলের ডিপো ইনচার্জ মীর আক্তারুল ইসলাম এই স্বাক্ষর করেন। রাজশাহীবাসীর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার প্রতিষ্ঠানটিকে এই সাশ্রয়ী মূল্যের অক্সিজেন সিলিন্ডার বিক্রি করার জন্য চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন। বৈশ্বিক এই মহামারিতে করোনাকালে ‘স্পেকট্রা অক্সিজেন লিমিটেড’ পুলিশ কমিশনারের আহ্বানে সাড়া দিয়ে এই চুক্তিতে সম্মত হয়। স্বাক্ষরিত চুক্তিপত্রটি পরে পুলিশ কমিশনারের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে ডাবলু সরকার বলেন, বর্তমান সময়ের করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অতিজরুরি হয়ে পড়েছে অক্সিজেন। প্রতিদিনই বাড়ছে অক্সিজেনের চাহিদা। সেই মেডিকেল অক্সিজেন বিক্রি করছিল স্পেকট্রা অক্সিজেন লিমিটেড নামে একটি কোম্পানি। তবে দাম নিয়ে ক্রেতাদের মাঝে বিভ্রান্তি ছিল। তিনি এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে রাজশাহী ডিপো ইনচার্জ এবং কোম্পানির মালিকের সঙ্গে আলোচনা করেন। তাঁরা আশ্বস্ত করেন, এখন থেকে ১ দশমিক ৩৬ কিউবিক মিটার অক্সিজেন ও ফ্লো মিটারসহ সর্বমোট ১৫ হাজার টাকায় বিক্রি করবে। এরপর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রাজশাহীবাসী এই মানবিক চুক্তির সুফল ভোগ করবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য