রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদুল্লাহর বিদায়ী টেস্টে বাংলাদেশের বড় জয়

news-image

অনলাইন ডেস্ক : জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে একমাত্র টেস্টে বড় জয় পেল টাইগাররা। দেশের বাইরে রানের হিসেবেও এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এই ম্যাচের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল ৪৭৭ রানের। জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তো হতো। বাংলাদেশের হারের সম্ভাবনা কার্যত ছিল না, তবে হারারের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকায় ড্র করার চেষ্টা ছিল জিম্বাবুয়ের। শেষ দিনে স্বাগতিকদের হাতে ছিল ৭ উইকেট, দরকার ৩৩৭ রান। যে কোনো পিচেই কঠিন লক্ষ্য।

আজ হারারে স্পোর্টস ক্লাবে খেলতে নামা বাংলাদেশ বোলারদের দাপটে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধে করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। ৪৭৭ রানের লক্ষ্যে চতুর্থদিন ১৪০ রানে ৩ উইকেট হারানো দলটি এদিন দ্রুত আরও ৪টি উইকেট হারিয়ে বসে। মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি ও তাসকিন আহমেদের তোপে কেউই টিকতে পারেনি।

আগেরদিনের অপরাজিত থেকে মাঠ ছাড়া ডিওন মায়ার্স মিরাজারে বলে আউট হওয়ার আগে ২৬ রান করেন। তবে পঞ্চম দিন বাংলাদেশের গলার কাঁটা হয়ে ছিলেন ডোনাল্ড টিরিপানো। ভিক্টর নিয়াচি ও ব্লেসিং মুজারবানির সঙ্গে দুটি দারুণ জুটি উপহার দিয়ে পরাজয়ের ব্যবধান কমান। অবশেষে তাকে তুলে নেন এবাদত হোসেন। ১৪৪ বলে ৬টি চারে ৫২ রান করেন তিনি। শেষ অবধি ২৫৬ রানে থামে দলটির দ্বিতীয় ইনিংস।

বাংলাদেশি বোলারদের মধ্যে মিরাজ ও তাসকিন ৪টি করে উইকেট ভাগ করে নেন। এছাড়া সাকিব আল হাসান ও এবাদত একটি করে উইকেট নেন। এর আগে, মাহমুদউল্লাহর ১৫০ রানের অসাধারণ ইনিংসে ভর করে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান করে।

জবাবে ২৭৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে পরে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে এক উইকেট হারিয়ে ২৮৪ রানে ইনিংস ঘোসণা করে। আগামী ১৬ জুলাই একই ভেন্যুতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুদল।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু