,

বন্ধ ঘোষণার পরেও ফেরিতে যাত্রী পারাপার

news-image

নিউজ ডেস্ক : বন্ধ ঘোষণার পরেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রী ও যাত্রীবাহী গাড়ি পারাপার করতে দেখা গেছে। অথচ শুক্রবার ফেরিতে যাত্রী ও যাত্রীবাহী গাড়ি পারাপার থেকে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দেখা যায়, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ বাড়িতে যেতে ঘাটে আসছেন এবং স্বাস্থ্যবিধি না মেনে নির্দেশনা উপেক্ষা করে ফেরিতে নদী পার হচ্ছেন।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, নৌরুটে বর্তমানে ১০ ফেরি চালু রয়েছে। যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে ঢাকা থেকে সড়ক পথে পুলিশের চেকপোস্ট উপেক্ষা করে যাত্রীরা ঘাটে আসছে। তাদের ফেরিতে ওঠা থামানো যাচ্ছে না। তাই এখন যেসব যাত্রীরা ঘাটে আসছে তাদের স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহিত করা হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় দুশতাধিক পণ্যবাহী গাড়ি অবস্থান করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য