,

পিটার হাস বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক পিটার ডি হাসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সিনেটে এই মনোনয়ন চূড়ান্ত হলে ঢাকা দূতাবাসে আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হবেন তিনি।

স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের পাশাপাশি ভারত, চিলি ও মোনাকোতেও নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন বাইডেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ হাস কূটনীতিক হিসেবে ভারতের মুম্বাইসহ আরও চারটি মিশন বা কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন।

ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে থেকে আন্তর্জাতিক ও জার্মান বিষয়ে স্নাতক হাস লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পলিটিকস অব দ্য ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড কম্পারেটিভ গভর্নমেন্ট বিষয়ে এমএসসি করেছেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট বাইডেন ভারতের রাষ্ট্রদূত হিসেবে এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকে মনোয়ন দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য