,

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন ও করোনার উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৫৮৯টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮ শতাংশ।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ও মৃত্যুর এই ঘটনা ঘটে। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২ জন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৭ শতাংশ।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৪ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।’

তিনি আরও বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল। তারা করোনার সকল উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।’ তবে তাদের করোনা পরীক্ষা সম্পন্ন হয়নি বলে জানান তাপস কুমার সরকার। তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৬৮ জন। এই সময়ে জেলায় হোম আইসোলেশনে রয়েছেন তিন হাজার ৩৭১ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬০ জন এবং মারা গেছেন ৩১০ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য