,

চিকিৎসকদের বদলির প্রজ্ঞাপনে ভুল তথ্য থাকায় আদেশ বাস্তবায়ন স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : চিকিৎসকদের বদলির প্রজ্ঞাপনে ভুল তথ্য থাকায় (মৃত ডাক্তারের নাম) সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের উপসচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বদলির আদেশ আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ক্যান্সারে মারা যাওয়ার ৪ মাস পর রংপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস আরা শেখকে গত ৪ জুলাইয়ের প্রজ্ঞাপনে পদায়ন করা হয়।
চিকিৎসকদের সংযুক্তি আদেশ বাস্তবায়ন জটিলতা নিরসন সংক্রান্ত এই আদেশে বলা হয়েছে, ‌‘চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে। বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলটা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ৮ জুলাইয়ের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখপূর্বক তাদের তালিকা এ বিভাগের পার-১ অধিশাখার ই-মেইলে (pertOtrs0.gov.bd) পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের