সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৫ জিনিস সবচেয়ে বেশি গুগলে সার্চ করে পুরুষরা

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। স্বাভাবিক জীবনে নতুনভাবে বাঁচতে শিখছে মানুষ। বাস্তবকে গ্রাস করছে ভার্চ্যুয়াল জগৎ। তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই সময়ে অনেকের কৌতুহলের বিষয়ের সমাধানের অন্যতম মাধ্যম গুগল।

সার্চ ইঞ্জিন গুগলের অন্ধভক্তের সংখ্যা নেহাত কম নয়। তা সে স্বাস্থ্য বিষয়ে কোনো জিজ্ঞাসা হোক বা ঘর সাজানো। অনেকেই দিন-প্রতিদিন প্রতিটা সমস্যা সমাধানের জন্য গুগলের সাহায্য নিয়ে থাকেন। frommars.com-এর একটি গবেষেণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

দেখে নিন পুরুষরা গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করেন-
৬৮ হাজার ৬০০ জন লোক গুগলে অনুসন্ধান করেছিলেন শীঘ্রপতন আদৌ পুরুষত্বহীনতার লক্ষণ কি না। ৬৮ হাজার ৪০০ জন লোক গুগলে অনুসন্ধান করেছিলেন শেভ করলে গালের দাড়ির বৃদ্ধি আরও বাড়ে কি না।

৬১,২০০ পুরুষ সার্চ করেছেন স্তন ক্যানসার আদৌ কি পুরুষদের হয়? টুপি পরলে বা চুলে ঝুঁটি বাধলে বা বেনী করলে চুল বেশি ঝরে কি না, তা সার্চ করেছেন ৫২, ১০০ জন। ৫১ হাজার পুরুষ সার্চ করেছেন ব্যায়ামের পর কী পরিমাণে এবং কী কী প্রোটিন খাওয়া উচিত।

সম্প্রতি frommars.com-এর পক্ষ থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও এই সার্চ করা জিনিসের বেশিরভাগটাই মিথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসা বিষয়ক গবেষকরা বলছেন, গুগল থেকে পাওয়া তথ্য অন্ধভাবে অনুসরণ করে প্রতি বছর সমস্যায় পড়েন ১ মিলিয়নের বেশি মানুষ। যা সত্যি অবাক করে দেওয়ার মতো পরিসংখ্যান।

 

এ জাতীয় আরও খবর

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন