বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন দেখতে এসে আটক ২১

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরে লকডাউন ‘দেখতে’ রাস্তায় এসে পুলিশের হাতে আটক হয়েছেন ২১ জন। আজ বৃহস্পতিবার সকালে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাঁদের আটক করা হয়।

লকডাউনের প্রথম দিন আগ্রাবাদ এলাকা পরিদর্শনে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সানা শামিমুর রহমান। এ সময় উপকমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারীশ, সহকারী কমিশনার ডবলমুরিং অঞ্চল মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আজ সকাল থেকেই একটি তল্লাশিচৌকি ও পাঁচটি টহল টিমের মাধ্যমে আমরা লকডাউন কার্যকরের চেষ্টা করছি। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকদের আমরা গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করছি। পাশাপাশি অকারণে যাঁরা বের হয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। “লকডাউন কেমন চলছে” দেখতে বের হওয়া ২১ জনকে আটক করা হয়েছে।’

ওসি মহসীন বলেন, আটকের মধ্যে কেউ ঘর থেকে বের হওয়ার উপযুক্ত কারণ জানাতে পারেননি। অকারণে কাউকে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা