,

চকরিয়ায় ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, আহত ৩

news-image

চকরিয়া প্রতিনিধি : চকরিয়ার খুটাখালী নতুন মসজিদ এলাকায় ওভারটেকিং করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাইভেটকারের চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহত তিনজনকে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকার ইউনুস খানের ছেলে মনোয়ার হোসেন রিপন (৪৭), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. ফারুক (৪৫) ও প্রাইভেটকার চালক মাওলানা শহীদ উল্লাহর ছেলে রেজাউল করিম (৩৫)।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে মহাসড়কের খুটাখালী এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাককে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে পেছনে ধাক্কা দেয়। এসময় গাড়িটি ট্রাকের একপাশে ঢুকে যায়। এতে প্রাইভেটকারের চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সাফায়েত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯