,

সেই দুই হাতি এখনও বনে ফেরেনি

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নাফ নদ সাঁতরে টেকনাফের শাহপরীর দ্বীপে চলে আসা দুই বুনো হাতিকে এখনও বনে ফেরাতে পারেনি বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।

হাতি দুটি বনাঞ্চলে ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে টেকনাফ থানায় জিডি করেছেন দক্ষিণ বন বিভাগ টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

তিনি সমকালকে বলেন, ‘উৎসুক মানুষের ভিড়ে হাতি দুটি ছুটে বেড়াচ্ছে দ্বীপের নানা প্রান্তে।খাবারের অভাবে হাতি দুটি দুর্বল হয়ে পড়েছে । সোমবার বিকেল পর্যন্ত হাতি দুটি শাহপরীর দ্বীপের ঘোলারচরে অবস্থান করছিল।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দিতে সহায়তা করছে পুলিশ।

কক্সবাজারের পরিবেশ বিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেন, ‘অতি দ্রুত হাতি দুটির নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা না করলে মৃত্যু ঝুঁকি রয়েছে। শুরু থেকে বন বিভাগ হাতি দুটি বনাঞ্চলে পাঠানো ব্যবস্থা নিত তাহলে আজ এ সমস্যা সৃষ্টি হত না।’

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসাইন বলেন, ‘তিন দিনে হাতি দুটিকে দৌড়ের ওপর রাখা হয়েছে। এতে চলতে চলতে ক্লান্ত হয়ে চরে পড়ে আছে হাতিগুলো। এমনিতে রোহিঙ্গাদের কারণে দেশের বুনো হাতি বিপন্নের পথে। এই হাতি দুটি দ্রুত বনাঞ্চলে ফেরত পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা না গেলে মারা যাবার সম্ভবনাও রয়েছে।’

গত শনিবার দুপুরে মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছে দুটি মা হাতি। সেদিন সন্ধ্যায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর টেকনাফ জালিয়াপাড়া প্যারাবন থেকে হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দেয় দক্ষিণ বন বিভাগ টেকনাফ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।

তবে রোববার সকালে আবার নাফ নদে নেমে আসে হাতি দুটি।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯