,

মুখের ব্রণ-দাগ দূর করবে পুদিনা পাতা

news-image

অনলাইন ডেস্ক : নানা অনিয়মের কারণে মুখে ব্রণ হয়ে থাকে। খাবারের অনিয়ম, অনিদ্রা ও দুশ্চিন্তার কারণে কমবেশি সবারই এ সমস্যাটা হয়ে থাকে। যদিও কিশোর-কিশোরীরা এ সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ব্রণ সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে পুদিনা পাতা।

জেনে নেওয়া যাক পুদিনা পাতা কীভাবে ব্রণ দূর করে-

প্রথমত যেকোনো পাত্রে ২ কাপ পানি নিন। এরপর একমুঠো পুদিনা পাতা পানিতে দিন। ৫ মিনিট চুলায় মৃদু আঁচে রাখুন। চুলা থেকে নামানোর পর পুদিনা চা তৈরি করুন। ঠাণ্ডার রোগীর জন্য মধু ও লেবুর রস মেশাতে পারেন। রাতে ঘুমানোর আগে এটি পান করুন।

ব্রণের দাগ দূর করতে যা করবেন

১. পুদিনা পাতার রস নিন।

২. রাতে ঘুমানোর আগে সেই রসের সঙ্গে তুলা ভিজিয়ে ব্রণের দাগের ওপর একাধিকবার ঘঁষুন।

৩. সারারাত এভাবেই রেখে দিন। এরপর সকাল বেলায় মুখ ধুয়ে ফেলুন।
পুদিনা পাতা ত্বকে ব্যবহারের উপকারিতা

১. পুদিনা পাতায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। যা ব্রণ হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে।

২. ব্রণের পাশাপাশি ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করে পুদিনা পাতা।

৩. পুদিনার রস লোমকূপে জমে থাকা ময়লা দূর করে।

৪. ত্বককে আকর্ষণীয় করে তোলে এটি।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়