,

শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণবঙ্গগামী মানুষের ঢল নেমেছে। লকডাউন এবং ঈদকে সামনে রেখে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের প্রচণ্ড চাপ দেখা গেছে।

রবিবার সকাল থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বিচ্ছিন্নভাবে লোকজন ছুটছে দক্ষিণবঙ্গের উদ্দেশে। সড়কে যানবাহনের সংকট থাকায় ভেঙে ভেঙে বিভিন্ন ছোট যানবাহন ও মোটরসাইকেলে তারা যাচ্ছে শিমুলিয়া ঘাটের উদ্দেশে।

লৌহজং ও শ্রীনগরের কয়েকটি স্পট থেকে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদী পার হচ্ছে ট্রলারে করে। বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন ঘরমুখো মানুষ। প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। করোনা সংক্রমণ রোধে সারাদেশে লকডাউনের খবরে শিমুলিয়া ফেরি ঘটে দক্ষিণবঙ্গগামী মানুষের ঢল।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, শিমুলিয়া ঘাটে এখন ১৬টি ফেরি সচল রয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী ফেরিতে শুধু রোগী বহনকারী গাড়ি এবং জরুরি পণ্য পরিবহণের গাড়ি ছাড়া সবকিছু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। মানুষের চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।

এদিকে, কোন প্রকার গাড়ি না চলাচল করায় ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তাই তারা এক প্রকার পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হচ্ছেন। তারপরও রয়েছে পুলিশের তল্লাশি এসব বাধা উপেক্ষা করেই বাড়ি ফেরা মানুষ ভিড় জমাচ্ছেন শিমুলিয়া ফেরিঘাটে। এবং তারা সুযোগ বুঝেই কোন ফেরিঘাটে নোঙ্গর করলেই তাতে চড়ে বসছেন।

গত ঈদে ঘরমুখো মানুষের ফেরিতে প্রচণ্ড গরমে যে দুর্ঘটনার স্বীকার হন এবারও যেন সে রকম না হয় সেদিকে খেয়াল রাখছেন কর্তৃপক্ষ। ফেরি কর্তৃপক্ষসহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সব কর্তৃপক্ষই মানুষকে যে যেখানে আছেন সেখানে থাকার আহ্বান জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য