,

টপ টেন থেকে ছিটকে গেলেন বাবর, জায়গা ধরে রাখলেন কোহলি

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওয়ান ডে’র এক নম্বর ব্যাটসম্যান হলেও আইসিসির টেস্টে ব়্যাঙ্কিংয়ে ক্রমাগত পিছনে হাঁটছেন। এবার টপ টেন থেকেও ছিটকে গেলেন তিনি। দু’ধাপ উঠে এসে তার জায়গায় টেস্ট ব্যাটসম্যানদের তালিকার প্রথম দশে ঢুকে পড়লেন কুইন্টন ডি’কক।

দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার-ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত স্কোর করেছেন। প্রথম টেস্টে অপরাজিত ১৪১ রান করেন তিনি। দ্বিতীয় টেস্ট আউট হন ৯৬ রানে। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ডি’ককই। এবার আইসিসি ব়্যাঙ্কিংয়েও দুরন্ত পারফর্ম্যান্সের স্বীকৃতি মিলল।

এদিকে, ভারত অধিনায়ক বিরাট কোহলি চতুর্থ স্থান ধরে রেখেছেন। ঋষভ পন্ত ও রোহিত শর্মা যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন। যদিও ভগ্নাংশের বিচারে রোহিত ক্রমতালিকার ৬ নম্বরে এবং ঋষভ ৭ নম্বরে রয়েছেন। শীর্ষে রয়েছেন স্মিভ স্মিথ। উইলিয়ামসন ও ল্যাবুশান রয়েছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
পাঁচ নম্বরে রয়েছেন জো রুট। হেনরি নিকোলস ও ডেভিড ওয়ার্নার যথাক্রমে আট ও নয় নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছেন। ভারতের চেতেশ্বর পূজারা ১৩ নম্বরে রয়েছেন। রাহানে উঠে এসেছেন ১৬ নম্বরে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ