,

বাবুনগরীর প্রেস সচিবের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের নতুন কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

মামলা দুটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম। হাটহাজারী উপজেলা সহকারী ভূমি কার্যালয় ও সদর ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দুটি হয়।

গত ২১ মে রাতে র‍্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেপ্তার করে। তিনি বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, সহিংসতার দুই মামলায় ইনামুল হাসানকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে সিআইডি।

শুনানি শেষে আদালত দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। এ সময় হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সাড়ে চার হাজার ব্যক্তিকে আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬